চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রবিবার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।
ওসি মোনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।”
আর এইচ/
