মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি কারাগার থেকে ২ হাজতি পালিয়ে গেলেও ১ জন আটক

তদন্ত কমিটি গঠন

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার পর হাজতি গণনার সময় বিষয়টি টের পায় কারা কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাজিব নামে এক হাজতিকে তাৎক্ষণিক আটক করা হলেও, পলাতক অপর হাজতি শফিককে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “সাড়ে ৫টার দিকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি। পালানোর পর রাজিবকে আটক করা হয়েছে, শফিককে গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, শফিকের বিরুদ্ধে চুরির মামলা ও রাজিবের বিরুদ্ধে দাঙ্গার মামলা রয়েছে। গত অক্টোবর মাসে গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

এদিকে, এ বিষয়ে জানতে জেলা কারাগারের সুপার শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন— জেলা সিভিল সার্জন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসক আরও বলেন, “কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

কারাগার থেকে হাজতি পালানোর ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হলেও, দ্রুততম সময়ে পলাতক শফিককে আটক করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...