বুধবার, ১২ আগস্ট ২০২৬

“৭ নভেম্বর ইতিহাসের মাইলফলক”- ব্যারিস্টার মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

শনিবার (৮ নভেম্বর) বিকেলে হাটহাজারীর বড় দিঘীর পাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মাইলফলক। এই দিনের চেতনাই দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। গভীর সংকটের মুহূর্তে শহীদ জিয়া জাতিকে পথ দেখিয়েছিলেন।”

তিনি বলেন, “দীর্ঘদিন জোটের নামে হাটহাজারীর মানুষের ওপর গণবিচ্ছিন্ন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন হাটহাজারী–বায়েজিদ জোটের রাহুমুক্ত। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এক বছরের মধ্যে এখানে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসবে।”

ব্যারিস্টার হেলাল আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন—এলাকায় একটিও কাঁচা সড়ক থাকবে না, অক্সিজেন–নাজিরহাট বাইপাস সড়ক নির্মাণ, প্রয়োজনীয় স্থানে ওভারপাস নির্মাণ, নতুন কল–কারখানা, ভোকেশনাল ও স্বাস্থ্য মহাবিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষিত বেকারমুক্ত এলাকা গঠন।

তিনি জনগণের উদ্দেশে বলেন, “ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের উন্নত–সমৃদ্ধ জনপদ উপহার দেব।”

বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন—আলহাজ্ব জাকের হোসেন, আহ্বায়ক, হাটহাজারী পৌর বিএনপি,আবদুল্লাহ আল হারুন, সাবেক সভাপতি, বায়েজিদ থানা বিএনপি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, নেসার উদ্দীন বুলু, রফিকুল আলম, ফয়েজ আহমদ, ইয়াকুব চৌধুরী, আইয়ুব খান, আবদুস শুক্কুর মেম্বার, আকবর আলী, শাখাওয়াত হোসেন শিমুল, মনিরুল আলম জনি, কাজী সাইফুল ইসলাম টুটুল, তকিবুল হাসান তকি, নাসির উদ্দিন, লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, আনোয়ার হোসেন উজ্জ্বল, ফখরুল হাসান, নুরুল কবির, গাজী ইউসুফ, শাহজাহান মঞ্জু, মোহাম্মদ বেলাল, আবদুল করিম, মামুন আলম, আবু জাফর খোকন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফী, ইমরান চৌধুরী, ইলিয়াস মেহেদী, আরেফিন সাইফুল, নাসির মেম্বার, মোহাম্মদ আজমসহ জেলা, উপজেলা, থানা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল শোডাউন ও র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বড় দিঘীর পাড় থেকে শুরু হয়ে আমান বাজার, মহাসড়ক, বড় দিঘী মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে গিয়ে শেষ হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...