বুধবার, ১২ আগস্ট ২০২৬

“তারেক রহমানের আস্থা যেন অটুট থাকে, সেই দায়িত্ব আমাদের”- হুমাম কাদের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, “রাঙ্গুনিয়ার মানুষ অলরেডি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ফেলেছে—এই বিশ্বাস নিয়েই তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব, সেই বিশ্বাস যেন কোনোভাবেই না ভাঙে।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান জসিম চৌধুরী, আর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম।

বিএনপির মনোনীত এ প্রার্থী আরও বলেন,“আমার বাবা শিখিয়েছেন—রাজনীতি করতে হলে শরীরের চাইতে কলিজা বড় হতে হয়। যারা ভুল পথে ছিল, তাদেরও ফেরার সুযোগ দিতে হবে। রাঙ্গুনিয়ার সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন,“রাঙ্গুনিয়ায় আর গ্রুপিং, অপরাজনীতি কিংবা আওয়ামী সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আমরা নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সেই প্রতিশোধের রাজনীতিতে যাব না। আমরা গড়তে চাই—‘ভালোবাসার রাঙ্গুনিয়া’।”

তিনি আরও বলেন,“মানুষকে সম্মান করতে টাকা লাগে না, লাগে বড় মন। বাবা আমাকে মানুষের ভালোবাসা ও দোয়া দিয়ে গেছেন, সেটাই আমার শক্তি।”

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন,“বাংলাদেশে আওয়ামী লীগের ঘাঁটি বলতে কিছু নেই। তাদের নেত্রী দলীয় নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন, প্রকৃত নেতা কখনো কর্মীদের ফেলে যায় না।”

সভা শেষে মাদ্রাসার দাতা সদস্য ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিশেষ টুপি পরিয়ে হুমাম কাদের চৌধুরীকে সম্মানিত করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...