মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান

খালেদ মাসুদ সাগর, মহালছড়ি

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দুটি স্বর্ণের দোকান, একটি সার ও কীটনাশকের দোকানসহ মোট ২৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বজ্রপাতের পরপরই একটি দোকানে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেনাবাহিনী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা খবর আনুমানিক রাত ১:৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই বাজারের একটি বড় অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

রাতে আগুন নেভানোর কাজে নিয়োজিত রনি নামের এক সেচ্ছাসেবক জানায় , অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ চলতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি। নাহয় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।

স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...