মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

“বরকলে দুদকের অভিযানে ধরা পড়ল স্বাস্থ্য খাতের অনিয়ম”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবার বেহাল চিত্র উন্মোচিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযানে। স্বাস্থ্যসেবায় অনিয়ম, দায়িত্বে গাফিলতি ও জনগণকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) বরকল উপজেলায় এই অভিযান পরিচালনা করে দুদক

অভিযানে নেতৃত্ব দেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহামেদ ফরহাদ হোসেন। তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সীমান্তবর্তী ইউনিয়নগুলোর স্বাস্থ্যকেন্দ্র হঠাৎ পরিদর্শন করে নথিপত্র যাচাই ও সরেজমিন অবস্থা পর্যবেক্ষণ করেন।

অভিযানের সময় আইমাছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়; সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। অপরদিকে, ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে স্থানীয়রা অভিযোগ করেন, তারা নিয়মিতভাবে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধও সময়মতো পাচ্ছেন না।

সহকারী পরিচালক আহামেদ ফরহাদ হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। সরকারি কার্যদিবসেও একটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “অভিযানকালীন সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...