সোমবার, ৩ আগস্ট ২০২৬

অল সোলস ডে: চট্টগ্রামে কবরে আলো জ্বালিয়ে প্রিয়জনদের জন্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

গোধূলি বেলায় সারি সারি সমাধিতে জ্বলছে মোমবাতি। ফুলে আর মোমবাতির আলোয় আলোকিত সমগ্র কবরস্থান। প্রিয়জনের সমাধিতে এভাবে ফুলের পাপড়ি আর আলো জ্বালিয়ে নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করছেন চট্টগ্রামের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।

অল সোলস ডে উপলক্ষে আজ ২ নভেম্বর রোববার সন্ধ্যায় চট্টগ্রামের পাথরঘাটার পবিত্র জপমালার রানি গির্জার কবরস্থানে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করে তাঁদের কবরে মোমবাতি জ্বালিয়েছেন খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষেরা। মৃতের আত্মার শান্তি কামনায় প্রতিবছর ২ নভেম্বর সন্ধ্যায় বিশেষ এ প্রার্থনার আয়োজন করা হয়।

এসময় শোকার্ত সমবেত অনেকে স্বজনদের জন্য সম্মিলিত প্রার্থনায় শরিক হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
রাণী জপমালা গির্জায় শোক ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
শেষ বিকেলে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জ্বালানো হয় আগরবাতি। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার আঁধারে কবরগুলো স্বজনদের জ্বালানো প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে। কবরে শ্রদ্ধা নিবেদনের ফাঁকে ফাঁকে ক্রুশবিদ্ধ যিশুর প্রতিকৃতির সামনেও শ্রদ্ধার প্রদীপ জ্বালানো হয়। এই দিনে খ্রিষ্টধর্মাবলম্বীরা প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ছড়িয়ে, পবিত্র জল ছিটান।
পাথরঘাটা কবরস্থানে আসা লোকজন জানান, অল সোলস ডে প্রতিবছরই পালিত হয়ে আসছে। এটি চট্টগ্রামের ঐতিহ্যের অন্তর্গত হয়ে উঠেছে এখন। এটি খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ দিন।

এ উপলক্ষে স্বজনদের সমাধিগুলো পরিষ্কার করে, ফুল দিয়ে সাজানো হয়। সন্ধ্যায় মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। খ্রিষ্টযাগ, কয়ার দলের মনোমুগ্ধকরা ভক্তিগীতি স্বর্গীয় আবহ তৈরি করে।

এ সময় তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন পূর্বসূরিদের। ফাদাররা হেঁটে হেঁটে ছিটাতে থাকেন পবিত্র জল, বিতরণ করেন খ্রিষ্টপ্রসাদ।

সরেজমিন দেখা গেছে, নানা বয়সী স্বজনরা ছুটে এসেছেন সমাধির পাশে। কেউ চোখ মোছেন নীরবে। কেউবা আবার পরম যত্নে সমাধির বেদি ছুঁয়ে শ্রদ্ধা জানান। যাদের কোনো স্বজন বেঁচে নেই তাদের কবরগুলোতেও ছিটানো হয়েছে ফুলের পাপড়ি, জ্বালানো হয়েছে মোমবাতি।

পাথরঘাটা গির্জার কবরস্থানে আসা যোসেফ গমেজ জানান, প্রতিবছর ২ নভেম্বর মৃত স্বজনদের স্মরণ করতে দূরদূরান্ত থেকে এমনকি বিদেশ থেকেও সমাধিতে ছুটে আসেন অনেকে। বংশ পরম্পরায় এভাবে চলে আসছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...