বুধবার, ১২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে গলায় ছুরি ধরে ডাকাতি, মালামাল লুট

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার আব্দুল মজিদ মেস্ত্রীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের ৮টি মোবাইল ফোন, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য  নুর উদ্দীন বলেন, ‘রাত তিনটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল রামদা, চাইনিজ কুডালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগে সবাইকে জিম্মি করে আমার ভাবি কাজলের গলায় ছুরি ধরে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পর তারা আমার ঘরে এসে আমার হাত পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহেদা আক্তার বলেন, ‘ আমার স্বামীর বাড়িটি একই ছাদের নিচে অবস্থিত ১০ কক্ষ বিশিষ্ট একটি ভবন, সেখানে আমার দুই দেবর ও এক ননদ সহ আমরা ৪ পরিবার আলাদা ঘরে বসবাস করি। রাত তিনটার দিকে প্রথমে ডাকাতদল আমার মেজো দেবর মহিউদ্দিনের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কাজলের গলায় ছুরি ধরে ঘরের মালামাল লুট করে। এরপর তারা ছোট দেবর নুর উদ্দিনের ঘরে প্রবেশ করে ডাকাতি করতে থাকে। তাদের উপস্থিতি টের পেয়ে আমি প্রতিবেশীদের মোবাইল ফোনে বিষয়টি জানালে, বিষয়টি বুঝতে পেরে ডাকাতদল দ্রুত সরে যায়।

স্থানীয় এলাকাবাসী নুরুল করিম বাবলু বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ায় ডাকাত দল সহজে চলে গেছে। ‘

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেছি। রাত-দিন কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ না পেলেও একাধিক টিম এবং ডিবির টিম এ বিষয়ে কাজ করছে। শীঘ্রই জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...