কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলাধীন বদরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১অক্টোবর) বিকাল ২টার সময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়ার যৌথ স্বাক্ষরে উপরোক্ত কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে এহেসানুল কাদের চৌধুরী সাব্বিরকে আহবায়ক ও আলী মোহাম্মদ কাজলকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট ঘোষণা করে। মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া বলেন, বদরখালী ইউনিয়ন বিএনপির সদ্যঘোষিত আহবায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পুনাজ্ঞ কমিটি উপজেলা বিএনপির বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া তিনি আরো বলেন, বদরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি খুব দ্রুত সময়ে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে আশা রাখী।
আর এইচ/
