চট্টগ্রামের বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ১৬,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার গোমদন্ডী ফুলতল, শাকপুরা ও দাশের দীঘি এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিত জ্বালানি তেল বিক্রির দায়ে চারটি মামলায় চার ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৬,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আর এইচ/
