বুধবার, ১২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ আক্টোবর) বিকাল ৪ টারদিকে উপজেলার বারইয়ারহাট পৌরসদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (২৫)। এ ছাড়াও বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ নামে একজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একটি অজ্ঞাতনামা বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লাইনে চলার সময় একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে বাসটিকে ধাওয়া দিয়ে ধুম এলাকায় ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. রাসেল উদ্দিন মারা যান। আহত মো. শাহিন আলম ও মো. ইউসুফকে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শাহিন আলমের মৃত্যু হয়।

স্থানীয় সমাজ কর্মী আরিফুল ইসলাম ইমন বলেন, বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত মো. শাহীন আলম ছোট থাকা অবস্থায় তার মা-বাবা মারা যায়। এরপর থেকে তার চাচার পরিবারের আদরে বড় হয়ে। শাহীনরা দুই ভাই ছিলো। পাসপোর্ট রেডি করছে বিদেশ যাবে বলে। তার আগে বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইলে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...