বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আন্দোলনে প্রকাশ্যে গুলি, আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজে পাশে বাদশা স্কয়ারের ৬ তলায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট-বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া গেছে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, ‘অভিযানে টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের পরিমাণ গণনা শেষে বিস্তারিত জানানো হবে।’

মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গ্রুপে সক্রিয় ছিলেন। প্রথমে নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী থাকলেও পরবর্তীতে সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ হন। সর্বশেষ তিনি সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল টিপু।

ওসি বাবুল আজাদ আরও বলেন, গুলিবর্ষণের ঘটনাটির ছবি ও ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলা যাচাই-বাছাই চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...