বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাগরিকায় ট্রাক-ট্রেন সংঘর্ষে সিকিউরিটি গার্ড নিহত

উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও কনটেইনার, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকার রেলগেইটে চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনসহ একটি কনটেইনার উল্টে যায় এবং পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১০ মিনিটে চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে ৩১টি কনটেইনার নিয়ে মালবাহী ট্রেনটি কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) উদ্দেশ্যে রওনা দেয়। আট মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে ট্রেনটি সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন রেলগেইটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির চালবোঝাই ট্রাকটি ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড শামসু মিয়া ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত শামসু মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার পর রেলগেইটে গেটম্যানের দায়িত্ব পালনে অবহেলা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ব্যারিয়ার ভাঙা অবস্থায় পাওয়া গেলেও গেটম্যান সিফাত দাবি করেছেন, তিনি নিয়ম অনুযায়ী গেট নামিয়েছিলেন। তার ভাষায়, “ট্রাকটি অতিরিক্ত গতিতে আসায় সংঘর্ষটি ঘটে।”

রেলওয়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ট্রাকচালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। তবে কারও অবহেলা ছিল কিনা, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন,“গেটম্যানের অবহেলা অথবা ট্রাকের বেপরোয়া গতিই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে, তবে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...