বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে কাভার্ড ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানে পাওয়া গেছে মো.মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান।

চালক মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা গেছে, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার টেকনাফের উখিয়া থেকে কাভার্ড ভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে এসেছিলেন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো.রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রবিবার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপাড় গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দেখে মহিউদ্দিনের মরদেহ।

তার মামাতো ভাই মো.জাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো.নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তার ডান হাত মাথা নিচে ছিলো। পচন ধরে গেছে।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...