বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ইপিজেডে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দোভাষী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। র‍্যাব মিডিয়া অফিসার মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. গিয়াস উদ্দিন (৪০) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন গহিরা হাড়িয়াপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র।

র‍্যাব সূত্রে জানা গেছে, নগরীর ইপিজেড থানায় গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ধারা ৯(১) অনুযায়ী মামলা দায়ের করা হয়। এই মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর র‍্যাব তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইপিজেড থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন, ধর্ষণ মামলার আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...