বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বসতঘর থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার,  বনে অবমুক্ত 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এলাকাবাসী । পরে বন বিভাগ গিয়ে সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকালের দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি এলাকাবাসী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন ।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ জানান , বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমার বসতঘরের একটি কক্ষে অজগর সাপটি দেখতে পায়। পরে আমি স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে সেখান থেকে বের করে একটি রশি দিয়ে বেঁধে রাখি। পরদিন (শুক্রবার) সকালে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ধারনা করা হচ্ছে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে অজগরটি বন ছেড়ে লোকালয়ে এসেছিল। অজগরটি প্রায় ৭ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৮ কেজি। খবর পেয়ে অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি টংকাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেওয়া হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...