বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আগ্রাবাদে শেখ বশির আহমেদ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগ্রাবাদবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত শেখ বশির আহমেদ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে আগ্রাবাদ এক্সেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন,

“আজকের দিনটি আগ্রাবাদবাসীর জন্য এক বিশেষ দিন। এই সড়ক উন্মুক্ত হওয়ার আনন্দ মানুষের মুখে দেখে মনে হচ্ছে, আজ যেন ঈদের উৎসব। এই রাস্তা মানুষের চলাচলের পথ, মানুষের জীবনের অংশ। এই পথ উন্মুক্ত করতে পেরে আমি নাগরিক দায়িত্বের পাশাপাশি একটি মানবিক অঙ্গীকারও পূরণ করতে পেরেছি।”

মেয়র আরও ঘোষণা দেন,“এই রাস্তা এখন থেকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত হবে। কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না। প্রয়োজনে মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটিকে আরও সুন্দর করা হবে। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর ৪০টি বড় রাস্তার টেন্ডার হয়েছে; শীঘ্রই দৃশ্যমান ফলাফল সবাই দেখতে পাবেন।”

ডা. শাহাদাত হোসেন বলেন,“আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। কেউ মাদক ব্যবসায় বা সেবনে যুক্ত হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। জনগণই হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বশক্ত প্রতিরোধ। আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে চসিক সচিব মো. আশরাফুল আমিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মো: কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...