বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নবাগত ডিসির সাথে চট্টগ্রাম জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব সাইফুল ইসলাম এর সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের একটি টিম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এর নেতৃত্বে উক্ত টিমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন সিকদার, দক্ষিন জেলার নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, দক্ষিন জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ জেলা নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে ডিসিকে অবহিত করেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কথা গুরুত্বসহকারে শুনেন। প্রতিউত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, “চট্টগ্রামের উন্নয়ন ও দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার সাথে থাকলে চট্টগ্রামের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...