বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে পর্যটকের মোবাইল ছিনতাইঃ পেশাদার ছিনতাইকারী আটক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।

সোমবার কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেপ্তার ৫ জনই পেশাদার ছিনতাইকারী।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার মো. সোহেল (২২), কলাতলীর মো. সিদ্দিক প্রকাশ (৪০) এবং টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, রবিবার বিকেলে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিযোগে এসে টাঙ্গাইলের পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে। তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।

এতে জড়িত চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার নিয়ে সংবাদ ব্রিফিং করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা আহমেদ পেয়ার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...