বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘গাড়ি চিহ্নিত করে টার্গেট, তারপর চোখ তুলে খুন’-সাজ্জাদ হত্যায় আরও এক আসামি ধরা

হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মো. সাজ্জাদ (২২) হত্যা মামলায় আশরাফ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আশরাফ হত্যাকাণ্ডের মূল আসামি সাইফুলের ছোটভাই। তারা রাঙামাটির লংগদু এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর রাতে পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।

এর আগে রোববার দুপুরে চট্টগ্রামের রাউজান এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা থানা পুলিশ আশরাফকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ জানায়, আন্তঃজেলা এই ছিনতাইকারীচক্র বিক্রিযোগ্য সিএনজি অটোরিকশাগুলোকে টার্গেট করে। গাড়িকে চিহ্নিত করতে তারা বিশেষ কাদা-মাটি ব্যবহার করে। এরপর যাত্রীর ছদ্মবেশে চালকদের আটকে ফেলে হাত-পা বেঁধে প্রথমেই চোখ উপড়ে হত্যা করে বলে গ্রেপ্তাররা স্বীকার করেছে।

এই চক্রের সদস্যরা পুলিশের কাছে জানিয়েছে—চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে এবং পূর্বেও একাধিক চালক তাদের হাতে শিকার হয়েছেন।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন,‘গ্রেপ্তার আশরাফসহ এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। প্রধান আসামি সাইফুল আন্তঃজেলা সিএনজি চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য। পারিবারিকভাবে সে ভয়ংকরভাবে অপরাধ জগতে জড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘সাইফুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার বটতলী এলাকা থেকে যাত্রী সেজে সিএনজি অটোরিকশা ভাড়া করে সাজ্জাদকে বরুমচড়ার কানু মাঝির ঘাট এলাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা। পরদিন ভোরে কানুমাঝির হাট সংলগ্ন শঙ্খ নদীর পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সাজ্জাদ আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...