বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবানে বিজিবি–সেনাবাহিনীর যৌথ অভিযান

গ্রেনেড-পিস্তলসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা ও সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য বান্দরবানের থানচি উপজেলায় বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে গ্রেনেড, পিস্তল ও গোলাবারুদসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) এবং তার সহযোগী রুইহং ম্রো (৬০) আটক হয়েছে।

১৭ অক্টোবর  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রথমে ওয়েবার ত্রিপুরাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার সহযোগী রুইহং ম্রোকেও আটক করা হয়।

এসময় ১টি দেশীয় পিস্তল, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ২টি গাদা বন্দুক, ৩০ রাউন্ড গুলি, ১টি মর্টারের গোলার বক্স, ২টি মোবাইল ফোন ১টি কৃষি ব্যাংকের চেকবই উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...