চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, “রাত ১২টা ২ মিনিটে আগুন লাগার খবর পাই। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঠানো চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আর এইচ/
