বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে প্রায় পুরোপুরি ডুবে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, জাহাজে থাকা ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এরপর শনিবার সকালে উপকূলে নিয়ে আসার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় এটি ডুবে যায়। জাহাজটির তলায় ফাটল ধরায় হ্যাচে পানি ঢুকে পড়ে এবং সেটি ধীরে ধীরে ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, ডুবে যাওয়া জাহাজটি সি-ওয়ার্ল্ড শিপিং কোম্পানি লিমিটেড মালিকানাধীন। তিনি বলেন, ১২০০ টন কাঁচামালসহ জাহাজটি ডুবে গেছে।

তবে এটি বন্দর চ্যানেলের বাইরে থাকায় বর্তমানে বন্দর কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না। জাহাজ মালিকপক্ষকে দ্রুত উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...