বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজার বিমানবন্দর থেকে সব ফ্লাইট বন্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কক্সবাজার থেকে ঢাকামুখী সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইটের নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টা পরিবর্তন করে রাত ৩টা করা হয়েছে। এছাড়া অন্যান্য ফ্লাইট দেশের বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হচ্ছে।

আগুন লাগার পর ঢাকায় অবতরণ না করে চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে বাধ্য হয়েছে। এর মধ্যে দুটি ছিল চট্টগ্রাম-ঢাকা রুটের অভ্যন্তরীণ ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট।

আন্তর্জাতিক রুটের ফ্লাইট দুইটির একটি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকাগামী এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, ঢাকা বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট—ইউএস-বাংলার দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি—ডাইভার্ট হয়ে চট্টগ্রামে আসছে। তবে শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি আরও ২০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার টিম, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

আইএসপিআর জানায়, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নেভাতে অংশ করছে। বিমানবন্দরের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন জানিয়েছেন, পার্কিং স্ট্যান্ড ১৪–সংলগ্ন কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছে। অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে এবং সব বিমান নিরাপদে রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...