চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের গ্রিল কেটে নিয়ে গেছে নগদ ৪ লাখ টাকাসহ স্বর্ণের ৪ ভরি ওজনের গয়না ও মূল্যবান সামগ্রী।
এ ঘটনায় বসতঘরের মালিক খোকন বড়ুয়া বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা খোকন বড়ুয়া জানান, গত শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার সময় ঘর তালাবদ্ধ করে স্ব-পরিবারে পার্শ্ববর্তী ইউনিয়নের শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম। রাত পৌনে ৮ টার সময় ঘরে ফিরে দেখি দরজার তালা ভাঙা। চোরের দল ৩টি আলমিরা ভেঙে নগদ ৪ লাখ টাকা, ৪ভরি স্বর্ণের গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। চোরেরা বসত ঘরের বারান্দার গ্রিল কেটে বসত ঘরে ঢুকেছে।
স্থানীয়রা জানান, বোয়ালখালীতে দিন দিন বেড়েছে চুরি -ডাকাতি। একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আর এইচ/
