বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশে মাশুল বাড়ানোর প্রতিবাদে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ রেখেছেন মালিক–শ্রমিকরা। শনিবার সকাল থেকে কন্টেইনার পরিবহনের ট্রেইলারসহ ভারী যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন।

চট্টগ্রাম প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, গত ১৫ অক্টোবর থেকে বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছে। বন্দর ব্যবহারকারী কিংবা পরিবহন সংশ্লিষ্ট কারও সঙ্গে আলোচনা না করেই এই ফি বাড়ানো হয়েছে। হুট করে নেওয়া এই সিদ্ধান্তে বাড়তি ফি মালিক নাকি শ্রমিক পরিশোধ করবে, তা স্পষ্ট নয়।

এজন্য আনুষ্ঠানিক ধর্মঘট বা কর্মবিরতি নয়, মালিকরা স্বপ্রণোদিত হয়েই যানবাহন চালানো বন্ধ রেখেছেন বলে জানান তিনি।

এদিকে, বন্দরে বর্ধিত মাশুলের প্রতিবাদে রোববার ৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিএন্ডএফ এজেন্টরা। বাড়তি মাশুল প্রত্যাহারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম।

গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর হওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...