চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তারা দুজন দোকানের মালিক ও কর্মচারি বলে জানা গেছে।
১৭অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি সুজুকি শো-রুমের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের পুত্র সোহেল(২৫) চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার জঙ্গল খৈয়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের পুত্র মো: আবু বক্কর সিদ্দিক(১৪)।
প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী সাহাব উদ্দীন জানান, ডিউটিরত অবস্থায় হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একটি মোটর সাইকেল পড়ে আছে, আরেকটু সামনে এগুলে দেখতে পাই দুটি দেহ রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে রাস্তায় পড়ে আছে।শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চট্টগ্রামগামী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়।বিষয়টি স্হানীয় কয়েকজনকে অবহিত করলে পরে তারা থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম একজন ব্যবসায়ী। অপরজন কর্মচারী, ব্যবসা শেষে দোকার বন্ধ করে কক্সবাজারের চকরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিল, পথিমধ্যে ঘ্তক ঘাতক বাস তাদের প্রাণ কেড়ে নিল।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি বলে ও জানান তিনি।
আর এইচ/
