বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধে অংশ গ্রহণ করে এ দেশ স্বাধীন করেছেন – এরশাদ উল্লাহ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, সাথে সাথে স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেছেন এবং মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে এ দেশ স্বাধীন করেছেন। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সকল মানুষের অধিকারের কথা বলা হয়েছে। তাই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ কোন রাজাকারের বাংলাদেশ নয়। বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। জামায়াত আজ চর কডার (চোলা)’র মতো বাগান ভাগ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ৭১ এ জামায়াতের ভুমিকা কি ছিল তা এ দেশের জনগণ জানে।

এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু। যুবদল নেতা হায়দার হীরু ও নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, মহানগর বিএনপি নেতা সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, পৌর বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা মজিবুত উল্লাহ মজু, স্বপন শীল, জাকির হোসেন, আবু আকতার, মো. হারুন, মো. সিরাজ, মোসলেম মিয়া, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন সিকদার, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, শহীদুল আলম শহীদ,দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মো. ইকবাল হোসেন, মো.লোকমান, শ্রমিকদল নেতা ডা. মহসিন খান তরুণ, আকরাম হোসেন দুলাল, মহিলা দল নেত্রী শাহেদা বেগম শেফু, আতিক উল্লাহ অনু আমিনুল ইসলাম লাভু, মো. মিজান, মো. আবছার, মহিউদ্দিন, সাইফুদ্দিন, গাজী বখতেয়ার, খোকন কন্ট্রাক্টর, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের ও মামুন মিয়া প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...