বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সন্দেহজনক মিনি ট্রাকে ২০০ লিটার মদ, পুলিশের ধাওয়ায় পালাল চালক

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযানে প্রায় ২০০ লিটার চোলাই মদসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে পৌরসভাস্থ গোলদিঘীর উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে টহলের সময় গোলদিঘীর উত্তর পাড়ে একটি মিনি ট্রাক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক দ্রুতগতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে।

এক পর্যায়ে ট্রাকচালক ও তার সহকারী বৌদ্ধ মন্দির সড়কে মিনি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১০ বস্তায় রাখা প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইশত লিটার চোলাই মদ এবং একটি মিনি ট্রাক।

তিনি আরও বলেন, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং জড়িতদের ছাড় দেওয়া হবে না।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...