শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে বিএনপির উঠান বৈঠকে ৩১ দফা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হাটহাজারী উপজেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকটি বিএনপির নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম-০৫ সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোলেমান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. ফারুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহমত উল্লাহ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ শাহাদাত ওসমান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ কবির মানিক, উপজেলা জাসাস আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন তালুকদারসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা দাবি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে ঘরে ঘরে যোগাযোগ ও তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী করার কর্মসূচি অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...