২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় সারাদেশে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ।
চলতি বছর আলিম পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬২ হাজার ৬০৯ জন। এ ছাড়া জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল ঘোষণা করেন।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে— ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার কুমিল্লা শিক্ষাবোর্ডে— ৪৮ দশমিক ৮৬ শতাংশ।কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
আর এইচ/
