শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চাকসু নির্বাচনের পরিস্থিতি নিয়ে যা বললেন রাফি

মোঃ মাছুম আকবরী আকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কেন্দ্রসংকট ও ভোটার ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ । তার দাবি, ২৮ হাজার শিক্ষার্থীর ভোট নিশ্চিত করতে যথেষ্ট কেন্দ্র ও বুথ স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও নির্বাচন কমিশন তা বিবেচনায় নেয়নি।

রাফি বলেন, “আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যেন বেশি করে ভোটকেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু তারা সেটি করেনি। এতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। কেউ কেউ আগে থেকেই নিজেদের বিজয়ী ভেবে নিয়েছে। অথচ এই নির্বাচন সবার। শহর থেকে অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কিন্তু কমিশন পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করছে যেন শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে ফিরে যায়।”

ঘোষিত আচরণবিধি না মানার অভিযোগ তুলে তিনি বলেন, “৩০০ মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের হাতে বিভিন্ন টোকেন থামিয়ে দেওয়া হচ্ছে। এটি সরাসরি আচরণবিধি লঙ্ঘন।”

রাফি জানান, এসব অনিয়মের বিষয়ে তারা নির্বাচন কমিশনকে জবাবদিহিতার মুখোমুখি করবেন। “আমরা কড়া নজর রাখছি। কোথাও এমন ঘটনা ঘটলে শিক্ষার্থীদের সামনে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে,” বলেন তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...