চট্টগ্রামের আনোয়ারায় এক ভূমি সহকারী কর্মকর্তা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার ( ১৫ অক্টোবর)সকালে নিজ ঘরে গামছা দিয়ে জানালার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আবদুল্লাহ আল হারুন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
স্থানীয়রা জানান, তিনি পরিবারিক নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
নিহত হারুন চাতরী চৌমুহনী এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলা আমিন হোসেনও।
আর এইচ/
