শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চবিতে ৩৫ বছর পর ভোটের উৎসব, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

মোঃ মাছুম আকবরী আকাশ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে একযোগে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসসংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় শিক্ষার্থীদের। অনেকেই বলেন, দীর্ঘ দিন পর ভোট দিতে পারায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ৬০টি কক্ষ ও ৬৮৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের ১৩টি প্যানেল থেকে মোট ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৪ এবং নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।

প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থী ভোট প্রদান করতে পারবেন। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টি—মোট ৪০টি ভোট দেবেন। একজন ভোটারকে ভোট দিতে সময় লাগছে সর্বোচ্চ ১০ মিনিট।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থীদের অনেকে জানান, “এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। আমরা পরিবর্তনের আশায় ভোট দিচ্ছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...