শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে চাকসুতে ৩৬ বছর পর নির্বাচন

মোঃ মাছুম আকবরী আকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ১৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৬ বছর পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে প্রথম নির্বাচনী আয়োজন এটি। কেন্দ্রীয় সংসদের মোট ২৬ টি পদ ও হল সংসদে ১৪টি পদের বিপরীতে নির্বাচন হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ৮৮ জন প্রার্থী এর মধ্যে চাকসুর ২৬টি পদে লড়বেন ৪৮৮ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে লড়বেন ৬০০ জন।

চাকসু তফসিল ঘোষণা করা হয় ২৮ আগস্ট আজ ১৫ অক্টোবর ভোটগ্ৰহন ও ১৬ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে ।

বিভিন্ন সংগঠনের হয়ে ১০ টি প্যানেল থেকে সহসভাপতি (ভিপি),সাধারণ সম্পাদক (জিএস) ,সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন প্রার্থীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনের হয়ে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলথেকে লড়ছেন ইব্রাহীম হোসেন রনি,সাঈদ বিন হাবিব,সাজ্জাদ হোসেন মুন্না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনের হয়ে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে লড়ছেন মাহফুজুর রহমান , রশিদ দিনার,জান্নাতুল ফেরদৌস।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠনের হয়ে দ্রোহ পর্ষদ প্যানেল থেকে ঋজুলক্ষ্মী অবরোধ,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দ্রোহ পর্ষদ প্যানেল থেকে ইফাজ উদ্দীন আহমেদ ইমু ও শেখ জুনায়েদ কবির।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠন থেকে সাজ্জাদ হোসেন হৃদয় ,মো. শাফায়াত হোসেন, আইয়ুবুর রহমান তৌফিক।

স্বতন্ত্র থেকে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে তাওসিফ মুত্তাকী চৌধুরী ,সাজ্জাদ হোসেন,সাইদ এম এম হাসান।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সংগঠন থেকে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে তামজিদ উদ্দীন ,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস থেকে সাকিব মাহমুদ রুমি ,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে মোহাম্মদ রোমান রহমান ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠন থেকে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল এর হয়ে আব্দুর রহমান রবিন ,আব্দুর রহমান,মোহাম্মদ রাকিব।

স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি থেকে স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল থেকে আবির বিন জাবেদ , স্বতন্ত্র থেকে চৌধুরী তাসনীম জাহান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে পলাশ দে ।

সূফীপন্থী শিক্ষার্থী সংগঠন থেকে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে মোহাম্মদ ফরহাদুল ইসলাম ,ইয়াসিন উদ্দীন সাকির,মুহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সংগঠন থেকে রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল হয়ে লড়ছেন কেফায়েত উল্লাহ ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয়েছে নির্বাচন চলছে ভোট গ্ৰহন , পুলিশ,র্যাব, সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিশ্ব বিদ্যালয় জুড়ে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...