শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ইউএনওর হস্তক্ষেপে আটকে থাকা স্লুইসগেট প্রকল্পের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জমি মালিকানা সংক্রান্ত বিরোধে আদালতে মামলাজটের কারণে বন্ধ থাকা হাটহাজারীর গড়দুয়ারা এলাকার স্লুইসগেট নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায়।

দীর্ঘ আলোচনার পর সোমবার (১৪ অক্টোবর ) রিটকারীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের শর্তে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেখল গড়দুয়ারা এলাকায় স্লুইসগেট নির্মাণ প্রকল্পের জমি নিয়ে মালিকানা বিরোধের জেরে মহামান্য হাইকোর্টে রিট চলমান থাকায় দীর্ঘদিন ধরেই কাজ বন্ধ ছিল। এতে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি দেখা দেয়।

এ অবস্থায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তাঁর সভাপতিত্বে রিটকারী রফিক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

চুক্তির পর দুপুর ১২টায় গিয়ে স্লুইসগেট নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু করা হয়। এ সময় রিটকারী রফিক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সংশ্লিষ্ট ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “জনস্বার্থের এই কাজে যাঁরা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...