পায়রা বন্দরের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সভা করেছে পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশন। গত ১১ অক্টোবর শনিবার চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম এ বকর। সভায় পায়রা বন্দরের বর্তমান অগ্রগতি, পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল—নির্বাচন পরবর্তী অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা, অ্যাসোসিয়েশনের জন্য নতুন অফিস স্থাপনের উদ্যোগ, জাহাজের সিরিয়াল প্রথা বাস্তবায়ন, শ্রমিক বিষয়ক সমস্যার সমাধান, পায়রা বন্দরের সামগ্রিক উন্নয়নে করণীয় দিকনির্দেশনা।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ সারফরাজ নেওয়াজ ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ মশিউল আলম স্বপন, নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম, পিএইচপি গ্রুপের ডিরেক্টর পারভেজ আলম এবং এস আর এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ছিদ্দিকীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
পায়রা বন্দরের অগ্রগতি ও কার্যক্রম সমৃদ্ধ করতে অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করে।
আর এইচ/
