সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অগ্নিকাণ্ডে ভয় নয়,সচেতনতায় দুর্যোগ কে জয় করতে হবে – বান্দরবান জেলা প্রশাসক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায়সই জানমালের ক্ষতি হয়,এসময় ভয় না পেয়ে অগ্নিকাণ্ড নির্বাপনের সঠিক নিয়ম আমাদের জানা থাকলে আমরা খুব সহজেই বিপদ থেকে নিজেদের কাটিয়ে নিতে পারি।অগ্নিকাণ্ডের সময় অনিকান্ড নির্বাপণে ফায়ার এক্সটেনশন এর সঠিক ব্যাবহার এবং করনীয় সম্পর্কে আমাদের জানা থাকতে হবে,তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটা প্রশমন করা সম্ভব হবে।

“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যের আলোকে বা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় তিনি বলেন অগ্নিকাণ্ডে ভয় নয়,সচেতনতা ও দক্ষতার মাধ্যমে দুর্যোগ কে জয় করতে হবে।

দিবসটি উপলক্ষে সোমবার(১৩ই অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে আরবান কমিউনিটি ভলান্টিয়ার চীফ, মোসা রুমানা আক্তার এর উপস্থাপনায়, বান্দরবান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,আরবান কমিউনিটি ভলান্টিয়ার, রোভার স্কাউট,বান্দরবান, রেড-ক্রিসেন্ট দল, কমিউনিটি স্বেচ্ছাসেবক দল,এর সমন্বয়ে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় জরুরী মূহুর্তে, আগুন নেভাতে বিভিন্ন সরঞ্জামের ব্যাবহার, প্রতিকার মূলক করনীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়,এসময় মহড়া দেখতে ভীড় জমান সাধারণ মানুষ,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কৃত্রিম বুদ্ধি সৃস্টির দৃশ্য উপস্থিত সকলকে আনন্দ দেয়। মহড়া পরবর্তী জেলা প্রশাসক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা প্রশাসক,শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ ও ব্যাবস্থাপনা) এস এম হাসান,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপপরিচালক,ফারুক আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার, আব্দুর রউফ সহ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...