আগামী ১৬ অক্টোবর ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৬ জুন থেকে চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
আর এইচ/
