রবিবার, ২৬ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের বই বিতরণ 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি,শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের পাশাপাশি,সর্বদা সকল সম্প্রদায়ের জনসাধারণের মাঝে সহাবস্থান বজায় রেখে তাদের সহায়তা প্রদান করে আসছে।

শিক্ষা একটি জাতির মেরুদন্ড এই সত্য আমরা সবাই জানি,কিন্তু দুঃখের বিষয়, আমাদের সামনে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক অসক্ষমতার করণে তাদের প্রতিভা বিকশিত করতে পারে না।আজকের এই বই বিতরণ অনুষ্ঠান তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে জেলা সদরের বিভিন্ন স্কুল ও কলেজের, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টিলিজেন্স) মেজর পারভেজ রহমান।

আজ রোববার (১২ই অক্টোবর) বান্দরবান রিজিয়নের মাঠে বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ৫ম শ্রেণী হতে শুরু করে মাষ্টার্সসহ ৮৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সেমিস্টারের সকল বই তুলে দেন মেজর পারভেজ রহমান।

এসময় তিনি আরো বলেন,দারিদ্রতা কোন বাধা নয়, বরং এটি একটি প্রেরণার উৎস। অধ্যাবসায়,সততা এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের সপ্ন পূরণ করতে পারবে। বাংলাদশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।এসময় সেনা রিজিয়নের সেনা সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজ হতে আশা শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...