শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা, বন্দর এলাকায় সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সমুদ্রবন্দর এলাকায় আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিমানবন্দরে সন্দেহজনক যাত্রী পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল ও পেট্রোলিং। এরই মধ্যে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা তদারকি করছে বিমানবাহিনীর নেতৃত্বে একটি টাস্কফোর্স। পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, “বিমানবাহিনী থেকে একটি টাস্কফোর্স কাজ করছে। ফ্লাইট সেফটি ইমপ্লিমেন্টেশন সেন্টারও রয়েছে। প্রতিটি নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হওয়ায় সীমানা প্রাচীর ঘিরে মোতায়েন রয়েছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যরা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের আশপাশে জনসমাগম ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। বারিক বিল্ডিং, নিমতলা বিশ্বরোড, কাস্টমস মোড় ও সল্টগোলা ক্রসিং এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে টানা ৩০ দিন।

সিএমপির উপকমিশনার কবীর আহমেদ বলেন, “বারিক বিল্ডিং ও তিন নম্বর জেটি গেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি কোনো মিছিল বা সমাবেশ হয়, তাহলে বন্দরে যানবাহন প্রবেশ ও বের হওয়া ব্যাহত হয়।”

আইনশৃঙ্খলা বাহিনী আগ্রাবাদ থেকে পতেঙ্গা উপকূল পর্যন্ত প্রায় ১০ বর্গকিলোমিটার অঞ্চলকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এ এলাকায় রয়েছে বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি ইপিজেড, পদ্মা-মেঘনা-যমুনার তেল স্থাপনা এবং একাধিক তেল শোধনাগার।

বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার প্রেক্ষিতে ১০ দফা নির্দেশনা জারি করেছে বেবিচক। এর মধ্যে রয়েছে—শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার,সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট, সন্দেহজনক লিংক ও ই-মেইল এড়িয়ে চলা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রাখা।

এ ছাড়া যে কোনো সাইবার সমস্যা দেখা দিলে দ্রুত সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানাতে বলা হয়েছে।

সম্প্রতি চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে সাইবার হামলার কারণে লন্ডনের হিথরো, ব্রাসেলস, বার্লিন ও ডাবলিনসহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। ইউরোপের বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। প্রভাব পড়েছে আয়ারল্যান্ডের কর্ক বিমানবন্দরেও।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...