মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাচালং আর্য্যপুর বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে মারিশ্যা জোন কমান্ডার

মোঃ নোমান , বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহারে আয়োজিত ৩০তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দান উৎসব পরিদর্শন করেছেন মারিশ্যা জোন-২৭ বিজিবির ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান (পদাতিক)। এসময় তিনি বিহার কর্তৃপক্ষকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসব শুরু হয় ১০ অক্টোবর। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব ঘুরে দেখেন জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান। তিনি বিহারের উদযাপন কমিটির সাধারণ সম্পাদকসহ উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি এলাকায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বিজিবির পক্ষ থেকে বিহারের আয়োজন সফল করতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উৎসবকে ঘিরে বিহার কর্তৃপক্ষ মূর্তিদান, সংঘদান, আট পরিক্খারাং দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, পিণ্ডদানসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করে।

মেজর এম শাহিনুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...