মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। বুধবার ৮ অক্টোবর বিকেলে ওমানের স্থানীয় সময় আনুমানিক ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিট) এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিবরণ: প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের বাসিন্দা শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরে কাজ করতেন। আজ বুধবার দুপুরে তারা সাগর থেকে কাজ শেষে ফিরছিলেন। দুকুম সিদরা এলাকায় আসার পথে একটি বেপরোয়া গতির গাড়ির কারণে তারা এই দুর্ঘটনার শিকার হন।

তারা আরও জানান, ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর তাদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

নিহতদের পরিচয় : নিহত সাতজনই সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে ৬ জনের পূর্ণাঙ্গ পরিচয় জানা গেছে। তারা হলেন:

মোহাম্মদ আমিন সওদাগর (পিতা: আলী আকবার সেরাং), আরজু (পিতা: শহীদ উল্লা), মোহাম্মদ বাবলু (পিতা: মনু মিয়া), সাহাব উদ্দিন (পিতা: সিদ্দিক আহমেদ), মোহাম্মদ রকি (পিতা: ইব্রাহিম মিস্ত্রি)ও জুয়েল (পিতা: জামাল উদ্দিন)।

নিহতদের মধ্যে আমিন সওদাগর, পিতা আলী কব্বর সেরাং; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন; আরজু, পিতা: শহিদুল্লাহ; ওয়ার্ড নং ৪, সারিকাইত ইউনিয়ন; রকি, পিতা: ইব্রাহীম মেস্তুরী; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন।

এদিকে দুর্ঘটনায় নিহতের খবর স্বজনদের কাছে পৌঁছার পর সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা এখন শেষ বারের মত প্রিয়জনকে দেখার অপেক্ষায় আছেন। কবে তাদের প্রিয়জনের লাশ দেশে আসবে!

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...