রাঙামাটি জেলার নানিয়ারচরে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের লাশ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাজনপাড়া এলাকায় ভেসে উঠেছে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোঁজ ডেনিজেন চাকমার লাশ নোয়াপাড়া এলাকায় হ্রদ থেকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাতে, যখন দূর্গাপূজা শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি মহাজনপাড়া এলাকায় ডুবে যায়। এই দুর্ঘটনায় দু’জন নিহত ও চারজন সাঁতরে তীরে উঠেন।
নিহতরা দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে অধ্যয়ন করতেন।
সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “দু’জনের মরদেহ এলাকাবাসী উদ্ধার করেছেন। এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
আর এইচ/
