শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সর্বদলীয় বৈঠকের নামে সরকার বিভাজন তৈরি করছে: ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন  বলেন, সংবিধান সংস্কার করা সরকারের অধিকার নয়। তিনি বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু সরকার সর্বদলীয় বৈঠকের নামে বিভাজন তৈরি করছে। আগামী নির্বাচনে আমরা অংশ নেব, তবে সরকার যদি ভাগাভাগির নির্বাচন আয়োজন করে তাহলে ছয় মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। বিগত সরকারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার।”

বৃহস্পতিবার ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে এম এ মতিন এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি কালাবিবির দিঘি মোড়ের পার্ক ২৪ হল রুমে অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান আরও বলেন, “পিআর প্রথা বাংলাদেশের সংবিধানে নেই। বর্তমান সরকার যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে, তখন কিছু দল পিআর নির্বাচনের নামে আন্দোলন চালাচ্ছে। এটি করলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হবে না। জুলাই আন্দোলনে সকলের অংশগ্রহণ ছিল, কিন্তু সরকার একপক্ষীয় আচরণ করছে, যা দেশের পরিস্থিতি খারাপ করছে।”

সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশের ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আবু নাছের তালুকদার বলেন, “ইসলামী ফ্রন্ট দেশের পক্ষে কাজ করে যাচ্ছে। অসংখ্য পীর-আওলিয়ার ঐতিহ্যময় এই এলাকা সুন্নিয়তের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সামাজিক ঐক্য গড়ে তুলে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ শাহজাহান, আল্লামা ফেরদৌস আলম খান আল কাদেরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা মফিজুল হক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...