মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন পরিবারের আরও দুইজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাসুদা আক্তার (৫০) ও তাঁর মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৮)। আহত হয়েছেন মাসুদার স্বামী বদিউল আলম ও নাতি সাফওয়ান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় সানজিদার নানাশ্বশুর মারা যান। মরদেহ দেখতে পরিবারের চারজন সিএনজিচালিত অটোরিকশায় সেখানে গিয়েছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় অটোরিকশাটি আটকে যায়। এ সময় বদিউল আলম ও তাঁর নাতি গাড়ি সরানোর চেষ্টা করছিলেন। মুহূর্তেই চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা ও মেয়ে গুরুতর আহত হন।

তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

চোখেমুখে আতঙ্ক নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর রেললাইনের দুই পাশে মা-মেয়ের নিথর দেহ পড়ে ছিল। আহত অবস্থায় বদিউল আলম ও সাফওয়ানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। লাখো...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...