আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের তৈকোঠা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই গ্রামের মো. জসিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইয়াসিন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আর এইচ/
