রবিবার, ১৯ জুলাই ২০২৬

রামগ‌ড়ে শোভাযাত্রা ও প্র‌তিমা বিসর্জ‌নের মধ‌্য দি‌য়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

সনাতনী ধর্মালম্বী‌দের প্রধান ধর্মীয় উৎসব শার‌দীয় দূর্গাপূজার বিজয়া দশমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দেবী দূর্গারপ্র‌তিমা বিসর্জ‌নের মধ‌্য দিয়ে খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে শেষ হল পাঁচদিনে ব্যাপী এ উৎসব।

ধর্মীয় রী‌তি ও আচার অনুষ্ঠান শেষ ক‌রে বৃহস্পতিবার (২ অ‌ক্টোবর) বেলা তিনটায় রামগড় উপ‌জেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী দ‌ক্ষি‌নেশ্বর কালী বা‌ড়ি হ‌তে দেবী দূর্গার প্র‌তিমাগু‌লো শোভাযাত্রা উ‌দ্দে‌শ্যে বের করা হয়।‌প্র‌তিমাগু‌লো বিভিন্ন গা‌ড়ি‌তে ক‌রে পৌর শহ‌রের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে রামগড় আবাসিক এলাকার ফেনী নদীর বিসর্জন ঘা‌টে নেয়া হয় ।

এসময় হাজা‌রো ভক্ত দেবী দূর্গা‌কে বিদায় জানা‌তে নদীর ঘা‌টে জ‌ড়ো হন।আনন্দ উচ্ছাস আর হা‌সি কান্নায় বৈ‌চিত্ররুপ ধারণ ক‌রে বিসর্জন স্থান।‌বয়‌সের সা‌থে মিল রে‌খে পছন্দনীয় পোশা‌কে সে‌জে এ‌সে‌ছে অ‌নে‌কেই।দশমীর প্রধান আচার সিঁধুর খেলায় মে‌তে‌ছেন নারীরা। মা দূর্গার পা‌য়ে সিঁধুর দি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন তারা। এ সংস্কৃ‌তি মঙ্গ‌লের প্র‌তীক ।‌এ‌কে অপ‌রের গা‌য়ে সিঁধুর মা‌খি‌য়ে জীব‌নের সমৃ‌দ্বি কামনা ক‌রেন কেউ কেউ। সনাতনী ভক্ত‌দের বিশ্বাস ,পৃ‌থিবী‌তে শা‌ন্তি প্র‌তিষ্ঠার জন‌্য প্র‌তি বছর স্বামীর বা‌ড়ি স্বর্গ‌লোক কৈলাস ছে‌ড়ে পৃ‌থিবী‌তে আ‌সেন দেবী দূর্গা। বাবার বা‌ড়ি‌তে নি‌র্দিষ্ট তি‌থি পর্যন্ত থে‌কে আবারও ফি‌রে যান স্বামীর বা‌ড়ি দেবাল‌য়ের কৈলা‌সে।বাবার বা‌ড়ি‌তে অবস্থানকা‌লের এই পাঁ‌চদিন সনাতনী ভক্তরা মহা ধুমধা‌মে দেবী দূর্গার আরাধনায় মত্ত থা‌কেন।এ‌দিকে,রামগড় উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বা‌হিনী,রাজ‌নৈ‌তিক দল ও  উপ‌জেলায় বসবাসরত বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের মানু‌ষের সা‌র্বিক সহ‌যোগীতায় নি‌র্বি‌গ্নে সুন্দর, সু শৃঙ্খলভা‌বে দূর্গা পূজা শেষ কর‌তে পারায় স‌ন্তোস প্রকাশ ক‌রেন সনাতনী নেতৃবৃন্দ।‌কোন প্রকার অপ্রী‌তিকর ঘটনা ছাড়াই শ‌া‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে দূর্গা‌পূজা পাল‌নে সহ‌যো‌গিতা করায় সকল‌কে ধন‌্যবাদ জানান আ‌য়োজকরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...