চট্টগ্রামের চন্দনাইশে সাজ্জাদ হোসেন বিজয় (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীণ যুবক ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তার চাচা আবু তাহের (৫৮) চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজের চাচা আবু তাহের জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তার ভাতিজা বাড়ী থেকে বের হয়ে অদ্যাবধি বাড়ী ফিরেনি।
পারিবারিক সূত্রে জানা যায়,তার বাবা মোহাম্মদ মোসলেম উদ্দিন ও একইভাবে প্রায় ২ বছর আগে পটিয়া উপজেলার হাইদগাঁওয়ের সাতগাঁওছিয়া দরবার শরীফের পাশ্ববর্তী একটি লাকড়ির পয়েন্ট থেকে রাত ৯ টার দিকে অপহরণ হয়ে এখনো আর বাড়িতে ফিরেনি। পরিবারের ধারণা অপহরণকারিরা হয়তো তাকে আর বাঁচিয়ে রাখেননি। নিখোঁজ মোসলেম একটি ব্যাংককে চাকরি করতেন। কিন্তু তার বাবার নিখোঁজের পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার চাকরিটাও চলে যায়।
এদিকে, সন্তানেরও কোনো খোঁজ না পেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত মা ও দুই বোন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
আর এইচ/
