রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল দুপুর ১২টা ৩০ মিনিটের সময় অভিযান শুরু করে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উপরোক্ত ডাকাতগুলোকে গ্রেফতার করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড অচিতার বিল এলাকার শহরমুল্লকের ছেলে ওমর ফারুক(২৮), একই এলাকার মোহাম্মদ ফয়েজের ছেলে মোহাম্মদ জিশান(১৯), একই এলাকার জাকের আহমদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ বার্মাইয়া জসিম(২৬), ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুসলিম নগর এলাকার ছেলে মোহাম্মদ মোবারক (২৫) এবং চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিনামারা এলাকার আবদুল মজিদের ছেলে আবুল কালাম।

আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী লোহার পাইপগান,১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চকরিয়া থানার পুলিশের অভিযানে উপরোক্ত ডাকাত গুলোকে আটক করা হয়। ওরা ২৮ সেপ্টেম্বর লামা-আলীকদম-ফাঁশিয়াখালী সড়ক ডাকাতির সাথে জড়িত ছিল। আটককৃত ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর তারিখ রাত ৭টা.১০ মিনিটের সময় চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলিয়ে বাঁধা সৃষ্টি করে। বান্দরবনে লামা থানা এলাকার দিক হতে চকরিয়া থানা এলাকার দিকে আগত কয়েকটি গাড়ীকে আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। যাহা চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 রুজু করা হয়।

উক্ত ডাকাতির মামলার আসামিদেরকে গ্রেফতার করার জন্য চকরিয়া থানা পুলিশ গ্রেফতার অভিযান পরিচালনা করে উপরোক্ত ডাকাতদেরকে আটক করতে সক্ষম হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...